মালদা

রাতের অন্ধকারে পুলিশ কর্মীর বাড়িতে হামলা। মাথা থেঁতলে খুনের চেষ্টা মেয়ে ও স্ত্রীকে

রাতের অন্ধকারে পুলিশ কর্মীর মেয়ে ও স্ত্রীর ওপর হামলা। এমনকি মাথা থেঁতলে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মাধবনগর এলাকায়। তবে হামলার ঘটনা নিয়ে ধন্দে পুলিশ।

        জানা গিয়েছে আহত মেয়ের নাম মিঠু ক্ষেত্রী ও মায়ের নাম লক্ষী ক্ষেত্রী। তার স্বামীর নাম বিজয় ক্ষেত্রী।  তিনি মালদা পুলিশ লাইনে পুলিশে কর্মরত ছিলেন। বছর খানেক আগে আত্মহত্যা করেন। এরপর থেকে মা ও মেয়ে ইংরেজবাজারের মাধবনগর এলাকায় বাড়ি করে বসবাস করতেন। বেশ কিছুদিন আগে তাদের বাড়ি তার কাকা আসেন এবং সেও তাদের বাড়িতে ছিলেন। আজ সকালে বাড়ির পরিচারিকা শুকুন্তলা মহলদার কাজ করতে এসে দেখে মা ও মেয়ে রক্তাত্ব অবস্থায় ঘরে পরে রয়েছে। এই ঘটনায় স্থানীর প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। তবে কি কারনে খুনের চেষ্টা এবং তার কাকা ঘটনার পর থেকে কেন পলাতক। সমস্ত ঘটনা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। 

        ঘটনা প্রসঙ্গে ইংরেজবাজার থানার আই সি পূর্ণেন্দু কুন্ডু বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত হলে সব পরিস্কার হয়ে যাবে। পাশাপাশি তার কাকার খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।

        প্রতিবেশীরা বলেন, তাদের বাড়িতে কোন ঝগড়া অশান্তি সোনা যায়নি। কিন্তু এই ঘটনার পর থেকে তার কাকাকে দেখতে পাওয়া যাচ্ছে না। হয়তো সে এই ঘটনাটি ঘটিয়েছে। তাই পালিয়েছে বলে অনুমান স্থানীয়দের।